এআই নিয়ে দেশের প্রথম ইয়্যুথ টেক সামিট
এআই ও আইসিটি খাতের উদীয়মান ৩০ জন উদ্যোক্তার অংশগ্রহণে বুধবার (২২ মে) সকাল-দুপুর পর্যন্ত রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে চলবে দেশের প্রথম ইয়্যুথ টেক সামিট। আধাবালার এই সম্মেলনে এআই নিয়ে চাষাবাদের সুযোগও থাকছে অংশগ্রহণকারী নিবন্ধিত তরুণদের।
মাইক্রোসফটের বিল্ড সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী উদ্যোগকে (স্টার্টআপ) পুরস্কৃত করার পরের দিনেই প্রযুক্তি বিশ্বের বাঁক বদলের হাতিয়ার এআই নিয়ে ইন্টারঅ্যাক্টিভ তিনটি সেশন রাখা হয়েছে এই আয়োজনে। আয়োজন করেছে দেশের তথ্যপ্রযুক্তির প্রসারে নিবেদিত ১০টি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনগুলো হলো- বাংলাদেশ ইনোভেশন ফোরাম, জেসিআই বাংলাদেশ, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), ইয়্যুথ ইন টেক, রাইজ অ্যাবাভ অল, বিওয়াইএলসি, জিইএন, ড্যাফোডিল নেটওয়ার্ক, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) ও বিডিঅ্যাপস।
কৃত্রিম বুদ্ধিমত্তা রাজত্বে বাংলাদেশের তরুণদের অবস্থানকে সুসংহত করকেই এই সম্মেলন বলে জানিয়েছেন ইয়্যুথ টেক সামিটের আহ্বায়ক ও বিডি জবস প্রধান নির্বাহী ফাহিম মাশরুর। আর ওপেনএআই উদ্ভাবিত চ্যাটজিপিটি (৪.০) ও গুগলের জেমিনি ফ্ল্যাশের (১.৫) মতো প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর সুদক্ষ হতে এই সম্মেলন থেকে বাংলাদেশের নতুন প্রজন্ম নতুন শপথ নিতে পারবে বলে মনে করছেন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) সভাপতি ও ইজেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান।
সম্মেলনের বিভিন্ন সেশনে ই লার্নিং প্লাটফর্ম শিখো’র সিইও ও সহ-প্রতিষ্ঠাতা শাহির চৌধুরী, আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দেশী সফটওয়্যার মার্কোপলোর সিইও তাসফিয়া তাসবিন, অ্যাপিং প্রতিষ্ঠাতা ও সিইও নুরুল আমিন, নয়ন আইটির ডিজিটাল মার্কেটার ও সিইও এ এইচ আলী, আইফার্মার সিইও ফাহাদ ইফাজ, মুজেলডির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও নাসির উদ্দিন, উইন্ড অ্যাপ সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদ, সিগমাইন্ডের সিইও আবু আনাস শুবন, ডেডস কোরের প্রতিষ্ঠাতা ও সিইও আশরাফুল ইসলাম, এয়ারওয়ার্কের প্রতিষ্ঠাতা ও সিইও সায়েম ফারুক বক্তব্য রাখবেন।
একইসঙ্গে শেয়ারটিপের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক, ড্রিমার্জ ল্যাবের প্রতিষ্ঠাতা ও সিইও তানভির হোসেন খান, আমার ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা তাহরীন শাহ, ব্যাকস্পেসের প্রতিষ্ঠাতা সাইফুল রহমান, ড. চাষি’র প্রতিষ্ঠাতা ও সিইও মেদিনা আলী, বন্ডস্টেইন টেকনোলজিসের এমডি ও সহ-প্রতিষ্ঠাতা মীর শাহরুখ ইসলাম তুলে ধরবেন তাদের উদ্যোক্তা জীবনের কথা।
পাশাপাশি আগামী দিনে স্টার্টআপদের জন্য এআই চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করবেন মিত্র ফিনটেক লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও কিশওয়ার হাসেমী , লার্ন উইথ সুমিতের প্রতিষ্ঠাতা ও সিইও সুমিত সাহা, কোডম্যান বিডির প্রতিষ্ঠাতা মিনহাজুল আসিফ, ইন্টারঅ্যাকটিভ কেয়ার্সের প্রতিষ্ঠাতা ও সিইও বাবে আল সামির, ওস্তাদের সহ-প্রতিষ্ঠাতা সৌরভ বড়ুয়া, প্রোগ্রমিং হিরোর সিওও আব্দুর রাকিব, ইনোভাক্স টেকনোলজিসের সিইও মো. মুনিরুল আলম এবং কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ।





